'স্ন্যাপ' সুবিধাভোগীদের বিশেষ ছাড় না দিতে মুদিখানাগুলোকে ইউএসডিএ'র নির্দেশ
মিনারা হেলেন: সরকারি কার্যক্রম স্থগিত থাকার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) দেশজুড়ে মুদিখানাগুলোকে ইমেইল করে জানিয়েছে সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি (স্ন্যাপ)-এর সুবিধাভোগীদের জন্য কোনো বিশেষ ছাড় দেওয়া যাবে না।
রবিবার সাংবাদিক ক্যাথরিন র্যাম্পেল এমএসএনবিসির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইউএসডিএর ওই ইমেইলটি শেয়ার করেন। সেখানে বলা হয়েছে, মুদিখানাগুলোকে 'স্ন্যাপ' গ্রাহকদের যোগ্য পণ্য একই দামে এবং একই শর্তে বিক্রি করতে হবে, অর্থাৎ তাদের জন্য আলাদা কোনো মূল্যছাড় বা সুবিধা দেওয়া যাবে না।
ন্যাশনাল গ্রোসার্স অ্যাসোসিয়েশন (এনজিএ)–এর সহসভাপতি ডেভিড কাটলার সোমবার জানান যে, এই ইমেইলটি আসলেই দোকানগুলোর কাছে পাঠানো হয়েছে। এনজিএ যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২১ হাজার স্বাধীন মুদিখানার প্রতিনিধিত্ব করে।
রবিবারের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো দোকানের যদি বিশেষ অনুমতি ছাড় না থাকে, তাহলে 'শুধুমাত্র স্ন্যাপ গ্রাহকদের জন্য ছাড় বা সেবা দেওয়া প্রোগ্রাম লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
এনজিএর এক মুখপাত্র জানান, দেশজুড়ে স্বাধীন মুদিখানাগুলো সরকার বন্ধ থাকার এই সময়েও ন্যায়বিচার ও সততার সঙ্গে সব গ্রাহককে সেবা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, স্বাধীন মুদিখানাগুলো জানে, পুষ্টিকর খাদ্যে পরিবারের প্রবেশাধিকার নিশ্চিত করতে এসএনএপি কতটা গুরুত্বপূর্ণ। তাই সবাই যাতে সমানভাবে সেবা পান, সেজন্য আমাদের সদস্যরা সব ফেডারেল নির্দেশনা মেনে চলছেন। কঠিন এই সময়েও তারা সর্বোচ্চ গ্রাহকসেবা ও সম্প্রদায়ের খাদ্য সরবরাহ বজায় রাখার মানদণ্ড রক্ষা করছেন।
ইউএসডিএর ওই ইমেইল নিয়ে সংস্থাটির কাছ থেকে আরও মন্তব্য চেয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
এদিকে সোমবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা রোড আইল্যান্ডের এক ফেডারেল বিচারকের কাছে জানান, নভেম্বর মাসের জন্য আংশিক স্ন্যাপ সুবিধা প্রদান করা হবে ৪.৬৫ বিলিয়ন ডলারের জরুরি তহবিল থেকে। গত শুক্রবার দুটি ফেডারেল আদালত প্রশাসনকে এই অর্থ ছাড়ের নির্দেশ দিয়েছিল।
নভেম্বর মাসে ৪ কোটি সুবিধাভোগীর জন্য এসএনএপি তহবিলের প্রয়োজন হবে প্রায় ৯ বিলিয়ন ডলার। আদালত জানায়, বাকি অর্থ 'সেকশন ৩২ চাইল্ড নিউট্রিশন ফান্ড' থেকে নেওয়া যেতে পারে।
তবে প্রশাসনের পক্ষ থেকে সোমবার বলা হয়েছে, এটি করা 'অগ্রহণযোগ্য ঝুঁকি' হবে।
স্ন্যাপ প্রোগ্রামের তত্ত্বাবধায়ক প্যাট্রিক পেন এক শপথপত্রে লিখেছেন, 'সেকশন ৩২ চাইল্ড নিউট্রিশন প্রোগ্রামের তহবিল স্ন্যাপ-এর জরুরি তহবিল হিসেবে ব্যবহারের জন্য নয়।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি