৮ মে ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ গ্রেপ্তার ১৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ গ্রেপ্তার ১৬
বাংলাপ্রেস ডেস্ক:  সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, ‘সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির ঘটনায় (ডিআরইউ) শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় প্রক্রিয়াধীন। সেই মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে এ দিন সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে উপস্থিত হয়ে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে।তারা তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ করে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি