৪ মে ২০২৬

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা আমেরিকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা আমেরিকার

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: সন্ত্রাসবাদ ইস্যুতে আরও বিপাকে পাকিস্তান৷ চলতি আর্থিক বছর থেকে পাকিস্তানকে আর্থিক অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নিল আমেরিকা৷ পেন্টাগনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্তাস দমনের জন্য পাকিস্তানকে ১৬৬ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন প্রশাসন৷ কিন্তু, সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে৷ প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, আমেরিকার জন্য পাকিস্তান কিছুই করেনি৷ উলটে জঙ্গিদের মদত দিচ্ছে পাক সরকার৷

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র কর্নেল রব ম্যানিং জানিয়েছেন, পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধ করার প্রক্রিয়া গত জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে গিয়েছিল৷ পেন্টাগনের সবুজ সংকেত অপেক্ষায় ছিলেন তাঁরা৷ মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরই পাক প্রশাসনকে সরকারি ভাবে অনুদান বন্ধ করার বিষয়ে জানিয়ে দেওয়া হয়৷ মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্রের বক্তব্য, ‘‘পাকিস্তানকে নিয়ে উৎসাহী নয় আমেরিকা৷ আমরা ভেবেছিলাম, সন্ত্রাসে মদত দেওয়া ও মুহূর্তে মুহূর্তে প্রতিবেশী দেশের উপর হামলা বন্ধ হবে৷ কিন্তু, কথা রাখেনি পাকিন্তান৷ তাই আমরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি৷’

বস্তুত, সন্ত্রাসবাদ ইস্যুতে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করার চেষ্টা চালাচ্ছে ভারত৷ কিন্তু, রাষ্ট্রসংঘ-সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে আমেরিকা৷ শেষপর্যন্ত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কে ইতি টানলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বন্ধ করলেন আর্থিক অনুদান৷ এদিকে এখন এমনিতে আর্থিক সংকটে পাকিস্তান৷ পরিস্থিতি এতটাই খারাপ যে, প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই পাকিস্তানকে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করার আবেদন জানিয়েছেন ইমরান খান৷ নিজের ব্যক্তিগত জীবনেও বিলাসিতা ছেড়েছেন তিনি৷ ফলে মার্কিন প্রশাসনের সিদ্ধান্তে পাক-সরকারে সমস্যা আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি