৬ মে ২০২৬

সন্ত্রাস, জঙ্গী ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে সহায়তা করুন : মেহেরপুর এস পি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সন্ত্রাস, জঙ্গী ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে সহায়তা করুন : মেহেরপুর এস পি

রাব্বী আহমেদ,মেহেরপুর,থেকে : মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রত্যোক নাগরিককে ট্রাফিক আইন মেনে চলতে হবে। রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল ও যারা হেলমেট ব্যবহার করেননা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল চালক ও আরোহী সকলকে হেলমেট ব্যবহার করতে হবে।

তিনি আজ সকালে মেহেরপুর জেলা পুলিশ আয়োজিত পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে এ একথা গুলো বলেন।

তিনি বলেন, পুলিশ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। মানুষের সেবা করাই পুলিশের ধর্ম।সমাজের একজন পরম বন্ধু হিসেবে পুলিশ তাদের দায়িত্ব পালন করে থাকে।প্রতিটি সময়ে প্রতিটি মানুষের সুখে দুখে পাশে থেকে কাজ করাই হচ্ছে পুলিশের কাজ।

তিনি বলেন, রাষ্ট্র যত উন্নত হবে, গণতান্ত্রিক হবে নাগরিক সেবা করার জন্য পুলিশের ভূমিকা ততই বেড়ে যায়।

এর আগে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়।এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদল ইসলাম, এ এস পি লিয়াকত হোসেন,ওসি রবিউল ইসলাম খান,ডিবির ওসি ফারুক হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি