৪ মে ২০২৬

সন্তানদের কোকা-কোলা খাওয়ানোর অপরাধে ফ্রান্সে পিতার কারাদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সন্তানদের কোকা-কোলা খাওয়ানোর অপরাধে ফ্রান্সে পিতার কারাদন্ড

বাংলাপ্রেস অনলাইন: ফ্রান্সে চার ও দু’বছর বয়সী দু’সন্তানের পিতাকে কারাদন্ড দেয়া হয়েছে। সন্তানদের শুধুমাত্র কোকা-কোলা খাইয়ে রাখার অপরাধে তাদের পিতাকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়। শিশুদের আইনজীবী এ কথা জানান। ফ্রেঞ্চ ভিকটিমস ৮৭ সংস্থার প্রতিনিধি কার্লো পাপন বুধবার বলেন, এই পিতা লিখতে, পড়তে, গুণতে এমনকি পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নিতেও জানে না। কল্যাণ ভাতা হিসেবে পাওয়া অর্থের পুরোটাই সে মদের পেছনে খরচ করতো। তিনি আরো বলেন, কল্যাণ ভাতা হিসেবে অর্থ পাওয়ার কিছুদিনের মধ্যেই এই পরিবারে খাওয়ার মত কিছুই ছিল না। শুধু ছিল কোকা-কোলা। খবর এএফপি’র।

ফ্রান্সের মধ্যাঞ্চলীয় লিমোজেসের এই লোক স্ত্রী ও সন্তানের প্রতি সহিংস ছিল বলেও জানা গেছে। সাতটি দুধ দাঁত পড়া বড়ো ছেলে এবং কথা বলতে না পারা ছোটটিকে কেয়ার হোমে নেয়া হয়েছে। সেখানে তারা মাংস-সব্জি খেতে দেয়া হচ্ছে। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ব্রুনো রবিনেত বলেন, তাদের ঘরে কিছুই নেই। বাচ্চাগুলো চাদরবিহীন জাজিমে ঘুমাতো। তাদের কোন খেলনাও ছিল না।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি