শনিবার চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ স্থাপনের উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : বহুল প্রত্যাশিত বাংলাদেশের চিলাহাটি হতে ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে হলদিবাড়ি সীমান্ত পর্যন্ত রেললাইনের নির্মাণ কাজের উদ্বোধন করবেন আগামীকাল শনিবার রেল মন্ত্রী নুরল ইসলাম সুজন।
৮০ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ চলছে। ২০১৮ সালের ১৪ মার্চ ভারতের কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত ৩১ কোটি রুপি ব্যয়ে ভারতের হলদিবাড়ি অংশে চার দশমিক ৩৪ কিলোমিটার রেলপথ স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্ত বিপি ৭৮২/২ এস নম্বর পিলারের নিকটবর্তী কাঁটাতারের বেড়া পর্যন্ত পরীক্ষামূলকভাবে রেলের ইঞ্জিন চালায় ভারতীয় রেল কর্তৃপক্ষ। উভয় দেশের ১১ দশমিক ৩৪ কিলোমিটার রেললাইনের মধ্যে বাংলাদেশ অংশের প্রায় সাড়ে ৭ কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ করছে ম্যাক্স ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। রেলপথটি নির্মাণের কাজ ২০২১ সালের জানুয়ারির মধ্যে শেষ করা হবে।
২০১৮ সালের ২০ সেপ্টেম্বর একনেকের সভায় ভারতের সঙ্গে রেলসংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের ৮০ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এই বরাদ্দকৃত অর্থ সাড়ে ৭ কিলোমিটার রেলপথ, ব্রীজ, চিলাহাটি রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে রূপান্তর করা হবে। ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথটি একেরারেই বন্ধ হয়ে যায়। নতুন করে আবারো চালু হওয়ায় অনেকটাই আশার মুখ দেখছেন এলাকার মানুষ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি