৬ মে ২০২৬

সংসদের মুলতবি বৈঠক বসছে আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সংসদের মুলতবি বৈঠক বসছে আজ

বাংলাপ্রেস ডেস্ক: সাত দিন মুলতবির পর আজ বুধবার সকাল ১১টায় আবার বসছে একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন। গত ৩০ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন ৮ জুলাই পর্যন্ত মুলতবি করেন। ওই দিন সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস করা হয়।

নির্দিষ্টকরণ বিল, ২০২০ পাসের মাধ্যমে নতুন অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়। এদিকে এবার বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) সংক্রমন পরিস্থিতির কারণে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বাজেট পেশ করা হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সংসদ সচিবালয়ের ক্যালেন্ডার অনুযায়ি অধিবেশনের প্রতি বৈঠকে ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৮০ থেকে ৯০ জন সদস্য অংশগ্রহণ করেন। গণমাধ্যম কর্মীদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংসদ অধিবেশনের খবর সংগ্রহ করতে হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতির কারণে বাজেট আলোচানাও দু’দিনে শেষ করে অর্থ বিল এবং বাজেট পাস করা হয়। সংসদ সচিবালয় থেকে জানা গেছে, চলতি অধিবেশন আর এক বা দু’কার্যদিবস চলতে পারে। আজ বৈঠকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল, ২০২০ পাস হতে পারে। এ ছাড়া অন্যান্য নিয়মিত কার্যসূচিও থাকবে। সূত্র : বাসস

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি