সংসদে প্রধানমন্ত্রী : আদালতের রায় পেলে জামায়াত নিষিদ্ধ হবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানিয়েছেন,আদালতের রায় পেলে জামায়াত নিষিদ্ধ করা হবে।
বুধবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি জানতে চান, নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে কি না? জবাবে প্রধানমন্ত্রী বলেন, আদালতের রায় পেলেই ব্যবস্থা।
এসময় প্রধানমন্ত্রী নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখান করায় দেশবাসীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় প্রত্যাশিত ছিল। সংসদ সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গত দশ বছর যে উন্নয়ন হয়েছে, মানুষ তার সুফল পাচ্ছে বলেই আওয়ামী লীগকে ভোট দিয়েছে। বিপরীতে অতীত কোনো সাফল্য না থাকায়, বিএনপি-জামায়াতের ভরাডুবি হয়েছে।
বিপি/ আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি