৫ মে ২০২৬

সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা জাস্টিন ট্রুডোর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা জাস্টিন ট্রুডোর

বিদেশ ডেস্ক: সংসদ ভেঙে দিয়ে সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছয় সপ্তাহব্যাপী নির্বাচনী প্রচার শুরুর আগে বুধবার গভর্নর জেনারেল জুলি প্যায়েতের সঙ্গে দেখা করে তার শুভেচ্ছা গ্রহণ করেন ট্রুডো। খবর বিবিসি ও এবিসি নিউজ।

অটোয়ায় গভর্নর জেনারেলের বাসভবনের বাইরে সাংবাদিকদের ট্রুডো জানান, ‘২১ অক্টোবর কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত চার বছরে আমরা অনেক কাজ করেছি, যদিও সত্যি কথা হল আমরা সবে শুরু করেছি।’ তিনি জানান, ‘আগের কনজারভেটিভ সরকারের সংকোচন ও ছাঁটাইয়ের ব্যর্থ নীতিতে ফিরতে চান কি না, তা এবার ঠিক করবেন কানাডার জনগণ।’ ঘটনা হল, আন্তর্জাতিক ক্ষেত্রে তার উন্নয়নমূলক নীতির জন্য যতই প্রশংসা হোক না কেন, নিজের দেশে একাধিক কেলেঙ্কারির জেরে ট্রুডোর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, তার লিবেরাল পার্টির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টি। তবে ১৯৩৫ সালের পরে কানাডায় প্রথম বার নির্বাচনে জয়লাভ করা দল পরবর্তী নির্বাচনে হারেনি।

‘স্বর্ণালি দিনের স্বপ্ন’ দেখিয়ে ২০১৫ সালের নভেম্বর মাসে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কানাডায় ক্ষমতাসীন হয় জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল নারী-পুরুষের সমান অধিকার বাস্তবায়ন, সমপ্রেমীদের অধিকার ও পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও মানুষের ক্রয় ক্ষমতাই বেশি গুরুত্ব পাচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি