৭ মে ২০২৬

সংসদ সচিবালয়ের ৩৩৫ কোটি টাকার বাজেট অনুমোদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সংসদ সচিবালয়ের ৩৩৫ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাপ্রেস ডেস্ক: সংসদ সচিবালয় কমিশনের ৩১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

আজ সোমবার (০৮ জুন) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।

জানা যায়, বৈঠকে ২০২০-২০২১ অর্থবছরে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়। যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৮৮ শতাংশ বেশি। এছাড়া বৈঠকে ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়।

এর বাইরে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৩৫৮ কোটি ৮১ লাখ টাকা ও ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৩৮৩ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠকে ডেপুটি স্পিকার ও চিফ হুইপের নিরাপত্তা সংক্রান্ত পুলিশ প্রটেকশনের জন্য জন্য ২টি ডাবল কেবিন পিকআপ ভ্যান এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া ১টি অ্যাম্বুলেন্স টিওঅ্যান্ডই এ অন্তর্ভুক্তকরণ, সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগে ১১টি নতুন পদ সৃষ্টিসহ পদোন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে বিগত ৩০তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়।

এতে আলোচ্য সূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি