৫ মে ২০২৬

সংলাপে ঐক্যফ্রন্টের যে ১৬ জন থাকবেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সংলাপে ঐক্যফ্রন্টের যে ১৬ জন থাকবেন

বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রীর সাথে ১ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিতব্য সংলাপের জন্য ১৬ জনের তালিকা চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ড. কামালের নেতৃত্বে আলোচনায় অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জাফরুল্লাহসহ মোট ১৬ জন।

আজ সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে ব্রিফিং-এ এসব কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব। প্রধানমন্ত্রীর সাথে সংলাপে ঐক্যফ্রন্টের কারা থাকবেন, দাবি-দাওয়াসহ অন্যান্য বিষয় চূড়ান্ত হয় বৈঠকে। বিএনপিসহ ফ্রন্টের অন্য নেতারাও অংশ নেন আজকের বৈঠকে। ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরীও। তবে কিছু সময় পর বেরিয়ে যান তিনি। ঘোষিত ৭ দফার ভিত্তিতেই প্রধানমন্ত্রীর সাথে সংলাপে হবে বলেও জানান ঐক্যফ্রন্ট নেতারা।

গণভবনের সংলাপে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের দলনেতা হিসেবে থাকবেন ড. কামাল হোসেন। বিএনপি থেকে থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস। নাগরিক ঐক্য থেকে থাকবেন মাহমুদুর রহমান মান্না ও এস এম আকরাম। গণফোরাম থেকে মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী। জেএসডি থেকে আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন ও তানিয়া রব। ঐক্য প্রক্রিয়া থেকে সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন ও স্বতন্ত্র হিসেবে থাকবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি