সংগঠনে পিছিয়ে নেই নজরুলের আঙ্গিনা
শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি থেকে : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন রয়েছে। যারা বিশ্ববিদ্যালয়ে নানা দিক দিয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। রাজনৈতিক চর্চা ও সরকারের উল্লেখযোগ্য ভূমিকা সবার মাঝে তুলে ধরতে বাংলাদেশ ছাত্রলীগের শাখা, কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ রয়েছে বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ের সংবাদগুলো সারাদেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল কিছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে গঠন করা হয়েছে সাংবাদিক সমিতি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের মাঝে একমাত্র কার্যালয় রয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির। রয়েছে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম।
ক্যারিয়ার এবং যুগের নতুন সকল চাহিদার সাথে শিক্ষার্থীদের আপডেট রাখতে বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে দুইটি জনপ্রিয় সংগঠন “স্কিল ডেভেলপমেন্ট ক্লাব” এবং “ক্যারিয়ার ক্লাব”। এরা শিক্ষার্থীদেরকে জব মার্কেটে টিকে থাকার জন্য প্রতিনিয়ত দক্ষ করে তুলছে।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিতর্কে অংশগ্রহণে কাজ করে যাচ্ছে ডিবেট ক্লাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সংগঠনের মাধ্যমে নানা ধরনের প্রতিযোগিতায়মূলক বিষয়বস্তু নিয়ে অংশগ্রহণ নিচ্ছে বিতর্ক প্রতিযোগিতায়। ছবি তুলতে কে না ভালোবাসে, বিশ্ববিদ্যালয়ের অপরূপ দৃশ্যগুলো ক্যামেরায় তুলে ধরেন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা। প্রতিনিয়ত তারা আয়োজন করে ছবির প্রদর্শনীসহ নানা ধরনের আয়োজন। বিশ্ববিদ্যালয়ে নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের সংগঠন ‘বাগাছাস’ রয়েছে। গারো সম্প্রদায়ের শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে কাজ করে সংগঠনটি।
সবুজের অপরূপে প্রাকৃৃতিক পরিবেশে গড়ে ওঠা কবি নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছে ‘গ্রিন ক্যাম্পাস’ নামে একটি সংগঠন। বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানচর্চা করতে রয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, সাংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীদের সংগঠন উদীচী, নাট্যালয়, আবৃত্তি পরিষদ, ধূপছায়া ফিল্ম সোসাইটি। এ ছাড়াও রয়েছে ভ্রমণপ্রিয় শিক্ষার্থীদের সংগঠন চড়ুইভাতি কিংবা টুরিস্ট ক্লাব।
বিশ্ববিদ্যালয়ে শিল্প ও সাহিত্যচর্চা করতে রয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, মুক্তদুয়ার, শব্দমঙ্গল, ওস্কার, জাককানইবি চলচ্চিত্র সংসদ, চর্যাচর্চা পাঠচক্র সংগঠন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে দেশের নানা স্থান থেকে আসা শিক্ষার্থীদের অঞ্চলভেদে রয়েছে আঞ্চলিক সংগঠন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জল কুমার প্রধান জানান, বিশ্ববিদ্যালয়ের নানা রকম ছাত্রসংগঠন থাকার মাধ্যমে তাদের মাঝে নেতৃত্ব দেওয়ার চর্চা বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের নানা সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত উন্নয়নে জোরালো ভূমিকা পালন করে যাচ্ছে।
বিপি/ আর
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি