৫ মে ২০২৬

সংবিধান অনুযায়ি আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে: নাসিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সংবিধান অনুযায়ি আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে: নাসিম

বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ি বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রোববার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নবমির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন চায়, বাংলার জনগণও নির্বাচন চায়। আওয়ামী লীগ কোন নির্বাচনকে ভয় পায় না। পৃথিবীর বিভিন্ন দেশে যে ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশে সেভাবেই সংবিধান অনুযায়ি আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া ও ব্যারিষ্টার মইনুলেরা নির্বাচনে কোন বিষয় নয়।’ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নতিকরনের ফলে এলাকার স্বাস্থ্যসেবা আরেকধাপ এগিয়ে গেল।

তিনি বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে আধুনিকায়ন করতে সব ধরণের সহযোগিতা করা হবে। চিকিৎসা সেবা কার্যক্রম স্বভাবিক রাখতে প্রয়োজনীয় লোকবল দেওয়া হবে। এখানে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য সেবা পেয়ে উপকৃত হবে।

চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি