সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বাস্থ্যমন্ত্রী
বাংলাপ্রেস অনলাইন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নবমির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ নির্বাচন চায়, বাংলার জনগণও নির্বাচন চায়। আওয়ামী লীগ কোনো নির্বাচনকে ভয় পায় না। পৃথিবীর বিভিন্ন দেশে যে ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশে সেভাবেই সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া ও ব্যারিস্টার মইনুলেরা নির্বাচনে কোনো বিষয় নয়।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি