৫ মে ২০২৬

সন্দিহান নিউইয়র্কবাসীদের প্রতি মামদানির কোনো অভিযোগ নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১১:১২ পিএম
সন্দিহান নিউইয়র্কবাসীদের প্রতি মামদানির কোনো অভিযোগ নেই

ইমা এলিস: নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি (ডেমোক্র্যাট) সোমবার বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যারা তার প্রতি সংশয় প্রকাশ করছেন, তাদের প্রতি তার কোনো ক্ষোভ নেই।
দ্য ডেইলি শো–এর সঞ্চালক জন স্টুয়ার্টকে মামদানি বলেন, আমি সংশয়ী নিউ ইয়র্কারদের প্রতি কোনো ক্ষোভ পোষণ করি না, কারণ তারা এমন এক সময় পার করেছেন, যখন টেলিভিশনে আমার সম্পর্কে ভয় দেখানো লক্ষ লক্ষ ডলারের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে।
তিনি আরও বলেন, তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার ছবি দেখে এমন এক ভাষায় লেখা বক্তব্য পড়েছেন, যা মনে করিয়ে দেয় যেন আমি তাদের প্রিয় শহরের জন্য হুমকি।
ডেমোক্রেটিক সমাজতন্ত্রী মামদানী জুন মাসে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কুয়োমোর চেয়ে মামদানীর ব্যবধান এখনো অনেক এগিয়ে।
তবে প্রচারজুড়ে মামদানীকে তার ধর্মীয় পরিচয় একজন মুসলিম হিসেবে নিয়ে নানা আক্রমণের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি তিনি কুয়োমোর এক রেডিও সাক্ষাৎকারে দেওয়া মন্তব্যের তীব্র সমালোচনা করেন, যেখানে কুয়োমো ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার প্রসঙ্গ তোলেন।
কুয়োমোর সাক্ষাৎকার উদ্ধৃত একটি পোস্টের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এমামদানি লেখেন 'একেবারেই ঘৃণিত'। 
কুয়োমো ডাব্লিউএবিসি -এর 'সিড অ্যান্ড ফ্রেন্ডস ইন দ্য মর্নিং' রেডিও অনুষ্ঠানে বলেছিলেন, যেকোনো সকালে একটা সংকট হতে পারে, যেখানে মানুষের জীবন ঝুঁকিতে পড়ে। ঈশ্বর না করুন, আরেকটা ৯/১১ হলে কল্পনা করুন, সেই অবস্থায় মামদানী যদি দায়িত্বে থাকতেন?
রেডিও সঞ্চালক সিড রোজেনবার্গ জবাব দেন, আমি কল্পনা করতে পারি, সে তো তখন উল্লাস করত।
এর উত্তরে কুয়োমো হাসতে হাসতে বলেন, 'হা হা, সেটাই আরেকটা সমস্যা।'

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি