৯ মে ২০২৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ড. ইউনূস। সেদিন ছাত্র-জনতার আন্দোলনে পাওয়া ‘নতুন বাংলাদেশ’ প্রসঙ্গে ড. ইউনূস বলেছিলেন, প্রতিটি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন। সেই সঙ্গে দেশের মর্যাদাকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে দেশ সংস্কারের পাশাপাশি অর্থনীতির গতি ফেরাতে দৃশ্যমান নানা পদক্ষেপ নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি