৫ মে ২০২৬

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস সচিব জানান, ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা মহামারির সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্‌যাপন করা হচ্ছে। অন্যদিকে দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। শুক্রবার (১৪ মে) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি