৪ মে ২০২৬

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সরকারের নতুন সুখবর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ এএম
সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সরকারের নতুন সুখবর

বাংলাপ্রেস ডেস্ক:   অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, সঞ্চয়পত্রের উৎসে কর হিসেবে গ্রাহকদের কাছ থেকে কেটে রাখা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মাসের মুনাফার সঙ্গে এ অর্থ ফেরত দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তিনি এ কথা বলেন। 

আবদুর রহমান খান বলেন, উৎসে কর হিসেবে কেটে নেওয়া অতিরিক্ত অর্থ গ্রাহকদের ফেরত দেওয়া হবে। এ বিষয়ে সিস্টেমে কাজ হচ্ছে। আশা করি, পরের মাসের মুনাফার সঙ্গে ফেরত দেওয়া যাবে।

গত জানুয়ারি মাসে পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ ধার্য হলেও হঠাৎ করেই ১০ শতাংশ উৎসে কর কাটা হয়। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন সঞ্চয়পত্রের ছোট বিনিয়োগকারীরা।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর গত ৩ ফেব্রুয়ারি এনবিআর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, ৫ শতাংশই কাটা হবে।

এখন সঞ্চয়পত্রে সরকার নির্ধারিত কর হার থেকে বেশি কর কাটা হওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অতিরিক্ত কর ফেরত দেওয়ারও পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর 
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি