৪ মে ২০২৬

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার ইঙ্গিত অর্থসচিবের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ এএম
সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার ইঙ্গিত অর্থসচিবের

বাংলাপ্রেস ডেস্ক:  সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সরকার সীমা তুলে দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

সোমবার (২৬ জানুয়ারি) ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থসচিব বলেন, সঞ্চয়পত্র কেনাবেচায় নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে সরকার। এক্ষেত্রে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সীমা তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বন্ডের লেনদেন সহজ করা গেলে দেশে ৬ ট্রিলিয়ন বেড়ে যাবে বন্ডের বাজার। বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ওপর নির্ভরশীল থাকতে পারবে না। প্রয়োজন মেটাতে বিদেশি বিনিয়োগ আনতে হবে অথবা বন্ড বাজারে অন্তর্ভুক্ত হতে হবে।

 তিনি আরও বলেন, মূল্যস্ফীতি কমানো ও সুদের হারের ওপর নির্ভর করছে বন্ড বাজারের ভবিষ্যৎ, একক সুদের হারে নিয়ে আসলে এটি টেকসই হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি