৫ মে ২০২৬

সময়ের আগে ট্রেনে চড়লে মিলবে সুস্বাদু খাবার !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সময়ের আগে ট্রেনে চড়লে মিলবে সুস্বাদু খাবার !

বাংলাপ্রেস বিদেশ দপ্তর : ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। যাত্রীদের চাপে রীতিমতো নাকাল জাপানের মেট্রো পরিবহণ সংস্থা। তাই ট্রেনে যাত্রীদের চাপ কমাতে অভিনব পন্থা নিল জাপান মেট্রোরেল পরিবহন কর্তৃপক্ষ। অফিস টাইমে নির্দিষ্ট সময়ের আগে ট্রেনে চড়লে যাত্রীদের বিনামূল্যে সুস্বাদু খাবার পরিবেশনের নির্দেশিকা ঘোষণা করল তারা।

জানা যাচ্ছে যে, অফিসের ব্যস্ত সময়ে জাপানের রাজধানী টোকিয়োতে রেলপথে যাতায়াত করেন প্রায় ৭২ লক্ষ যাত্রী। ভিড়ের চাপে চরম ভোগান্তিতে পড়তে হয় এই সকল যাত্রীকে। তবে সব থেকে খারাপ পরিস্থিতি বোধহয় তৈরি হয় টোজাই রুটে। এই ভোগান্তি রুখতেই জাপান মেট্রো রেল কর্তৃপক্ষ অভিনব এই ঘোষণা করেছেন।

জানা যাচ্ছে যে টোজাই রুটে আগামী দুই সপ্তাহের মধ্যে যদি অফিস টাইমের নির্দিষ্ট সময়ের আগে কমপক্ষে দু’হাজার যাত্রী যাতায়াত করেন, তা হলে তাঁদের উপহার হিসেবে দেওয়া হবে সুস্বাদু সি ফুড। যদি যাত্রীসংখ্যা ২৫০০ হয়, তা হলে তাঁদের দেওয়া হবে নুডলস। এবং যাত্রী সংখ্যা তিন হাজারের বেশি হলে তারা পাবেন দু’টি খাবারের একটি কম্বো।

জাপান মেট্রোরেলের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে সেখানকার কর্পোরেট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি। সমর্থন জানিয়েছে প্যানাসোনিক ও মাইক্রোসফটের মতো সংস্থাগুলিও। টোকিয়ো মেট্রোরেলের তরফে জানানো হয়েছে যে, যাত্রীদের পরিবহণ ব্যবস্থা সুরক্ষিত করতে সবসময়েই তৎপর তারা। যদিও মেট্রোরেলগুলি এখনও অত্যধিক যাত্রীর ভিড় সামলাতে সক্ষম, তবুও নেহাতই সুরক্ষার খাতিরেই মেট্রোরেল এই পদক্ষেপ করেছে বলে জানানো হয়েছে। সূত্রঃ আনন্দ বাজার। বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি