সমুদ্র পর্যবেক্ষণে নতুন উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন : সামুদ্রিক জলসীমা ও জলবায়ুর পরিবর্তন পর্যবেক্ষণে কক্ষপথে একটি সমুদ্র পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন। খবর সিনহুয়া’/বাসস
চীনের উত্তরাঞ্চলীয় সানজি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট সেন্টার থেকে সকাল সোয়া ১১ টায় মার্ক-২সি রকেটের মাধ্যমে এইচওয়াই-১সি উপগ্রহটি উড্ডয়ন করা হয়।প্রদেশের বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রতিরক্ষা বিভাগের শিল্প কর্তৃপক্ষ জানায়, এইচওয়াই-১সি উপগ্রহটি বৈশ্বিক সামুদ্রিক পরিবেশের ওপর গবেষণার তথ্য সংগ্রহে সমুদ্রের রং এবং পানির তাপমাত্রা পর্যবেক্ষণে কাজ করবে।এর তথ্য উপাত্ত চীনের সমুদ্র তীর হতে দূরের পানি, সম্পদ ও পরিবেশগত জরিপ, সমুদ্র তীরবর্তী দুর্যোগে ত্রাণ এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারেও সাহায্য করবে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে সরিয়ে নিলো নেদারল্যান্ডস
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
পাকিস্তানে আটক ভারতের সেই পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি