৫ মে ২০২৬

সম্প্রচার নীতিমালা-২০১৮ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সম্প্রচার নীতিমালা-২০১৮ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

বাংলাপ্রেস অনলাইন: ৭ সদস্যের কমিশন গঠনের বিধান রেখে সম্প্রচার নীতিমালা-২০১৮ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৫ অক্টোবর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নীতিমালা অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের জানান, দেশের সম্প্রচার ব্যবস্থা শক্তিশালী ও গতিশীল করতেই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নতুন সম্প্রচার নীতিমালায় লাইসেন্স কিংবা নিবন্ধন প্রদানে নির্দেশনা প্রদানসহ সম্প্রচার মাধ্যমের মত প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে কাজ করবে সম্প্রচার কমিশন।

এছাড়া বৈঠকে গণমাধ্যমকর্মী চাকরি শর্তাবলী আইন ২০১৮ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি