
বাংলাপ্রেস ডেস্ক: ৩০ জুলাই (আগামীকাল) থেকে সম্প্রাচারে আসছে নন-ফিকশন স্যাটেলাইট চ্যানেল ‘নেক্সাস টেলিভিশন’।
শুক্রবার সন্ধ্যা ছয়টায় আনুষ্ঠানিক পথচলা শুরু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার নেক্সাস টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ’র সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে আসছে নন-ফিকশন স্যাটেলাইট চ্যানেল নেক্সাস টেলিভিশন। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে আমাদের আনুষ্ঠানিক পথচলা।
আমরা প্রতিদিন তুলে ধরবো দেশের সুখ-সমৃদ্ধির গল্প, মানুষের বেঁচে থাকা ও ঘুরে দাঁড়ানোর লড়াই, তারুণ্যের শক্তি, নারীর এগিয়ে চলাসহ নানা বিষয় রচিত হবে জীবনের বন্ধন।
অতিমারীর নতুন বাস্তবতায় অনাড়ম্বর আয়োজনে শারীরিকভাবে উপস্থিত না হয়েও আপনি আমাদের সঙ্গে একাত্ম থাকবেন- এই প্রত্যাশা। নেক্সাস টেলিভিশন এস. আলম গ্রুপের একটি প্রতিষ্ঠান।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]