৫ মে ২০২৬

সম্পাদকদের সঙ্গে ঐক্যফ্রন্টের মতবিনিময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সম্পাদকদের সঙ্গে ঐক্যফ্রন্টের মতবিনিময়

বাংলাপ্রেস অনলাইন: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় গুলশানের হোটেল লেকশোরে জাতীয় ঐক্যফ্রন্টের এই মতবিনিময় অনুষ্ঠান শুরু হয়।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, হলিড সম্পাদক সৈয়দ কামালউদ্দিন,সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান তৌফিক ইমরোজ খালিদী, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএজ সম্পাদক নুরুল কবীর, আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, দিনকাল সম্পাদক রেজোয়ান সিদ্দিকী উপস্থিত ছিলেন এ মতবিনিময়ে।

এছাড়া বাংলাদেশ প্রতিদিনের আবু তাহের, বাংলাদেশের খবরের সৈয়দ মেজবাহ উদ্দিন, ইনকিলাবের মুন্সি আবদুল মান্নান, নিউজ টুডের মোসলেম উদ্দিন আহমেদ, ডেইলি স্টারের সাখাওয়াত হোসেন লিটন, যুগান্তরের মাসুদ করীম, সমকালের লোটন একরাম, সাপ্তাহিকের গোলাম মোর্তজাসহ বিভিন্ন সংবাদপত্রের জ্যেষ্ঠ সাংবাদিকরা মতবিনিময়ে অংশ নেন। ভয়েস অব আমেরিকার আমীর খসরু, রয়টার্সের সিরাজুল ইসলাম কাদির, এএফপির শফিকুল আলমও উপস্থিত ছিলেন মতবিনিময় অনুষ্ঠানে।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এ বৈঠকে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মতামত শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জোটের নেতাদের মধ্যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জেএসডির আসম আবদুর রব, তানিয়া রব, গণফোরামের মোস্তফা মহসিন মনটু, সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমেদ উপস্থিত ছিলেন মত বিনিময়ে।

এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির আসদুজ্জামান রিপন, শামা ওবায়েদসহ ফ্রন্টের শরিক নেতারাও ছিলেন। গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এই প্রথম বসলেন গণফোরাম সভাপতি কামাল হোসেন।

নির্বাচন সামনে রেখে তার নেতৃত্বে গঠিত এই সরকারবিরোধী মোর্চায় বিএনপির পাশাপাশি জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য, জাতীয় ঐক্য প্রক্রিয়াও রয়েছে। এর আগে গত ১৮ অক্টোবর কুটনীতিকদের সঙ্গে মতবিনিময় করে জাতীয় ঐক্যফ্রন্ট।

বাংলাপ্রস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি