৮ মে ২০২৬

সমন্বিত ভর্তি পরীক্ষায় থাকছে না বুয়েট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সমন্বিত ভর্তি পরীক্ষায় থাকছে না বুয়েট

বাংলাপ্রেস ডেস্ক: দেশের সকল বিশ্ববিদ্যালয়ে সমন্বিত যে ভর্তি পরীক্ষার ঘোষণা দেয়া হয়েছে তাতে অংশ নিচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তারা আলাদা করে আগের মতই পরীক্ষার ব্যবস্থা করবেন।

প্রতিষ্ঠানটির শিক্ষা পরিষদের সদস্য ও ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানিয়েছেন বুধবার শিক্ষা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেছেন, "৪৮ বছর ধরে যে পদ্ধতিতে বুয়েটে ভর্তি পরীক্ষা হয়ে আসছে তাতে আমরা সেরা শিক্ষার্থীদেরই পাচ্ছি, এটা একেবারে প্রমাণিত। তাই আমরা আগের মতোই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

এমাসের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ঘোষণা দিয়েছে যে দেশের সবকটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সমন্বিতভাবে হবে।

এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে আলাদা পরীক্ষা দিতে হতো। আলাদা ফর্ম কিনে জমা দিতে হতো। কমিশন এই শিক্ষাবছর থেকেই এই পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে। দেশে ১২ টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে।

চলমান ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তির জন্য সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে এর আগে সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ চারটি বিশ্ববিদ্যালয় হল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর আগে জানিয়েছে যে এই চারটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাইলে একজন শিক্ষার্থীকে চার রকমের প্রস্তুতি নিতে হয়।

অনেক সময় একই তারিখে পড়ে যায় একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এসব জটিলতা দুর করতে সমন্বিত পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে।

কিন্তু এখন বুয়েট সমন্বিত পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলো। এমন ভর্তি পরীক্ষা নিয়ে অবশ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যে দ্বিমত রয়েছে তা আগেই জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ২৪ তারিখ তাদের অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি