৪ মে ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংক দিচ্ছে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত সুবিধা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ এএম
সম্মিলিত ইসলামী ব্যাংক দিচ্ছে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত সুবিধা

বাংলাপ্রেস ডেস্ক:  সম্মিলিত ইসলামী ব্যাংকের শারীরিকভাবে অসুস্থ গ্রাহকরা চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এ বিষয়ে ব্যাংকের প্রশাসকদের অবগত করেছে বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানান।

শাহরিয়ার সিদ্দিক বলেন, কোনো গ্রাহক অসুস্থ থাকলে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিজ নিজ ব্যাংক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এর বেশি অর্থের প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গ্রাহক সত্যিই অসুস্থ কিনা, তা যাচাই-বাছাই করা হবে। কেউ টাকা তুলতে না পারলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাতে পারবেন।

তিনি জানান, গ্রাহকরা ইতোমধ্যে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আরও কিছুটা সময় ধৈর্য ধরার আহ্বান জানান। সবাই ধাপে ধাপে টাকা পাবেন। সরকার যেভাবে আমানত সরবরাহ করছে, সেই অনুপাতে অর্থ ছাড় করা হচ্ছে। শুরুতে ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের বিষয়টি নতুন এবং চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি। এমডি নিয়োগের বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেলেই বাংলাদেশ ব্যাংক দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে। 

একই সঙ্গে পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় প্রশাসনিক ও কাঠামোগত সমন্বয়ের কাজও চলছে জানিয়ে তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী একাধিক শাখা একীভূত করে একটি শাখায় রূপান্তর করা হচ্ছে। অপ্রয়োজনীয় ভাড়া করা হেড অফিসগুলোও ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে। আইটি খাতেও সমন্বয়ের কাজ চলছে। পাঁচটি ব্যাংকের ভিন্ন ভিন্ন কোর ব্যাংকিং সফটওয়্যার একীভূত করে একটি প্ল্যাটফর্মে আনার জন্য বিশেষজ্ঞরা কাজ করছেন। পাশাপাশি জনবল ব্যবস্থাপনা ও কার্যক্রম আরও দক্ষ করতে পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হলেও সরকার ও বাংলাদেশ ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছে। আমানতকারীদের আরেকটু ধৈর্য ধরতে হবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি