৬ মে ২০২৬

স্মার্ট ফোন মাদকের মতো ভয়াবহ : সাহিদুজ্জামান খোকন এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
স্মার্ট ফোন মাদকের মতো ভয়াবহ : সাহিদুজ্জামান খোকন এমপি

রাব্বী আহমেদ, মেহেরপুর থেকে : আজ তোমরা যারা শিক্ষা গ্রহন করছ একদিন তোমাদের দ্বারা দেশ এগিয়ে যাবে- দেশের উন্নয়ন হবে। তোমাদের ভাবতে হবে তোমাদের জন্য বর্তমান সরকার কত সুবিধা করে দিয়েছে। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা ব্যাপক কাজ করে যাচ্ছেন শুধু মাত্র তোমাদের উন্নত জীবন গড়ার জন্য। তোমরা ভাল করে পড়া-লেখা করলে উন্নত দেশ গড়তে পারবে আমাদের দেশ হবে পৃথিবীর বুকে একটি উন্নত বাংলাদেশ।

রবিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর লূৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, একটি কথা মনে রাখতে হবে বর্তমান যুগ ডিজিটাল যুগ। হাতের মুঠোয় আজ বিশ্বের মানুষ মানুষের সাথে যোগাযোগ ব্যাবস্থা রক্ষা করে চলেছে এন্ড্রোয়েড ফোনের মাধ্যমে।

তিনি বলেন গত দশবছর আগে এই উন্নত মানের ফোন মানুষের হাতে ছিলনা। আমাদের শেখ হাসিনার সরকার দেশকে ডিজিটাল করার সাথে সাথে এই ব্যাবস্থা করে দিয়েছেন। এতে মানুষের যেমন উপকার হয় তেমন ক্ষতিও হয়। এমপি সাহিদুজ্জামান খোকন তার বক্তব্যে এন্ড্রোয়েড ফোনের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, তোমরা যারা স্কুলের ছাত্র বা ছাত্রী রয়েছ তারা বিদ্যালয়ের গন্ডি পার না করে ফোন ব্যাবহার করবেনা। এটি মাদকের মতোই ভয়াবহ। এই এন্য্রোয়েড ফোন তোমার লেখা পড়া থেকে তোমাকে দুরে রাখবে তোমার মেধা পিছিয়ে পড়বে। ঠিক এইভাবেই আমাদের এলাকা তথা আমাদের দেশ মেধাশূন্য হয়ে পড়বে।

তিনি বলেন আজকে তোমরা যারা ছাত্র তারাই আগামীর বাংলাদেশের কেউ মন্ত্রী বা কেউ ডাক্তার অথবা কেউ ইঞ্জিনিয়ার হবে যদি তোমরা লেখা পড়ায় মনোযোগি হও। আমরা চাই আমাদের সন্তান দেশের উন্নয়নে ভুমিকা রাখুক সুন্দর সোনার বাংলা গড়–ক। তবেই জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে।

লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি কমকর্তা বিষ্ণুপদ পাল, পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (সহকারি) মনিরুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম (স্যার), আওয়ামী লীগ নেতা মখলেছুর রহমান মুকুল, স্বেচ্ছা সেবক লীগ নেতা আবুল বাশার প্রমুখ। এ সময় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার লোকজন উপস্থিৎ ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি