সমাজ সেবক শফিকের জাতীয় পার্টিতে যোগদান

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : অবহেলিত চাঁদখানা ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম শফিক প্রায় ২ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। ৩০ আগষ্ট শুক্রবার বিকাল ৫ ঘটিকায় সৈয়দপুর কাজিহাট এলাকায় নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মত বিনিময় অনুষ্ঠানে তিনি যোগদান করেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানা আহবায়ক স্বেচ্ছাসেবক তারিকুল ইসলাম তারিক, সদস্য সচিব মোঃ আব্দুল হালিম, যুব সংহতী কিশোরগঞ্জ এমদাদুল হক, কিশোরগঞ্জ থানা শাখা সাংগঠনিক সম্পাদক মিল্লাত হোসেন। সভাপতিত্ব করেন সাবেক সহ-সভাপতি কিশোরগঞ্জ জাতীয় পার্টি রেজাউল আলম স্বপন। কিশোরগঞ্জ চাঁদখানা ইউনিয়নের অবহেলিত জনপদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ঐ এলাকার উন্নয়নের লক্ষ্য নিয়েই জাতীয় পার্টিতে যোগদান করেন বলে জানান শফিকুল ইসলাম শফিক।
৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশের রূপকার পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের ভাগ্নে নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল এমপির হাতকে শক্তিশালী করার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি