স্কুল পরিচালকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হায়রানীর অভিযোগ !
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে অবস্থিত এক কিন্ডারগার্টেন স্কুলের পরিচালকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হায়রানীর অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার শহরের নতুন বাবুপাড়ার সাদ্দাম মোড় এলাকার বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা লাইফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত সেন্ট পলস কিন্ডারগার্টেন স্কুলে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে গত শনিবার প্রতিষ্ঠানটির পরিচালক তিমুথী বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দেওয়া হয়।
অভিযোগে প্রকাশ ঘটনার দিন বৃহস্পতিবার ক্লাশ শেষে ওই ছাত্রী কোচিং ক্লাশের জন্য প্রতিষ্ঠানের গেটে অবস্থান করছিল। দুপুরে প্রতিষ্ঠানের পরিচালক তিমুথী বিশ্বাস ছাত্রীটিকে একটি কক্ষে ডেকে নেয়। ছাত্রীটি পরিচালকের কথায় জড়োসড় হয়ে কক্ষে যাওয়ার সাথে সাথে দরজা বন্ধ করে জোরপূর্বক ওই ছাত্রীটিকে চুমু দেওয়া সহ স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এক পর্যায়ে অন্য স্থানে কোচিং ক্লাশের জন্য অপেক্ষমান ছাত্রীরা ওই কক্ষের দরজা বন্ধ দেখে দরজার কড়া নাড়িয়ে পরিচালক তিমুথী বিশ্বাসকে ডাক দিলে অনেকক্ষন পর দরজা খুলে দেওয়া হয়। এর পর পরই ধর্ষনের চেষ্টা হওয়া ছাত্রীটি মৌসুমী আক্তার নামের এক শিক্ষিকাকে সব ঘটনা খুলে বললে তিনি এ বিষয়ে চুপ থাকতে বলেন। পরে স্কুল ছুটি শেষে ছাত্রীটি তার মা মোছাঃ রেশমা ইয়াসমিনকে ঘটনাটি অবগত করলে এলাকার সাংবাদিকদের জানান দিয়ে স্থানীয় থানায় যায় মামলা দেওয়ার জন্য।
কিন্তু পুলিশ অভিযোগ পত্র গ্রহন করলেও মামলা রুজু করেননি বলে জানা যায়। অভিযোগ রয়েছে ওই প্রতিষ্ঠানের পরিচালক তিমুথী বিশ্বাসের বিরুদ্ধে যৌন হয়রানীর একাধিক অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষিকাসহ একাধিক গরীব অসহায় শিক্ষার্থীদের সাথে যৌন হয়রানী করেছেন। কিন্তু চাকুরী থেকে অব্যহতিসহ স্কুল থেকে বের করে দেওয়ার ভয়ে এতদিন কেউই মুখ খুলেননি।
এ বিষয়ে তিমুথী বিশ্বাস বলেন, প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অভিযোগ হবেই। অভিযোগের বিপরিতে মাথা ঘামানোর সময় তার নেই বলে জানান। এ ব্যাপারে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বাংলাপ্রেসকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। প্রমাণ মিললেই মামলা রুজুসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি