৮ মে ২০২৬

স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় সহপাঠিসহ আটক ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় সহপাঠিসহ আটক ২

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের সাদেকপুর গ্রামে ৮ম শ্রেণীর ছাত্র জুয়েল হত্যা মামলায় তার সহপাঠিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে শৈলকুপার সাদেকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ওই গ্রামের রেজাউল করিমের ছেলে রাতুল (১৫) ও একই গ্রামের রিয়াজ শেখের ছেলে সাগর হোসেন (২১)।শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, স্কুলছাত্র জুয়েল হত্যার সাথে জড়িত সন্দেহে বুধবার ভোররাতে ওই গ্রাম থেকে সহপাটি রাতুল ও প্রতিবেশী সাগরকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতুল হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র। এ ঘটনায় নিহতদের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে শৈলকুপায় থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আটককৃতদের গ্রেফতার দেখানো হয়।বুধবার সন্ধ্যায় উপজেলার সাদেকপুর গ্রামের একটি ধানক্ষেতে বেণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র জুয়েলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি