৭ মে ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে এবার কাঁপলো ফিলিপাইন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শক্তিশালী ভূমিকম্পে এবার কাঁপলো ফিলিপাইন
বাংলাপ্রেস ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্পের পর এবার কেঁপে উঠলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। বুধবার গভীর রাতে (স্থানীয় সময় রাত ২টা) এই ভূমিকম্প আঘাত হানে ফিলিপাইনের মধ্যাঞ্চলে, বিশেষ করে দেশটির মাসবাতে প্রদেশে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে এর সৃষ্টি। মাঝরাতে এমন ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের শঙ্কা, বড় ভূমিকম্পের পর আফটারশকের ধাক্কা আসতে পারে। মধ্যরাতে বেরিয়ে পড়ার পর অনেকে এখন নিজ বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছেন। মাসবাতে প্রদেশের পুলিশ প্রধান রলি আলাবানা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, এটি শক্তিশালী ভূমিকম্প ছিলো। অনেকে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে চলে গেছেন। এমনকি আমিও সম্ভাব্য আফটারশকের কারণে বাইরে চলে এসেছি। ভূমিকম্পের পর মাসবেত প্রদেশে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি