৪ মে ২০২৬

সকালের নাশতায় যেসব খাবার রক্তচাপ বাড়িয়ে দেয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০৪ এএম
সকালের নাশতায় যেসব খাবার রক্তচাপ বাড়িয়ে দেয়

বাংলাপ্রেস ডেস্ক:   আমরা সবাই জানি, সকালের খাবার আমাদের শরীরে শক্তি আনে। সারাদিনের ক্লান্তি দূর করতে সকালের নাশতার ঠিক করে দেয়। কিন্তু আপনি জানেন কি? সকালের নাশতা স্বাস্থ্যকর মনে করে খাচ্ছেন, কিন্তু এতে আপনার রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে? এ বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সঞ্জয় ভোজরাজ বলেছেন, সকালের কিছু ‘হেলদি’ খাবার, যেমন— হোল গ্রেইন টোস্ট, প্যাকেটজাত ওটমিল বা গ্র্যানোলা—আসলে আমাদের হার্টের জন্য ভালো না-ও হতে পারে। কারণ এসব খাবারে থাকতে পারে লুকানো সোডিয়াম ও পরিশোধিত কার্বোহাইড্রেট, যা আপনার অজান্তেই রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে।

 

আপনি যেসব খাবারকে স্বাস্থ্যকর মনে করছেন, হয়তো  সেগুলোই বাড়িয়ে দিচ্ছে আপনার বিপদ। ডা. ভোজরাজ বলেন, প্যাকেটে হোল গ্রেন, লো ফ্যাট বা হার্ট হেলদি লেখা থাকলেই সেটা স্বাস্থ্যকর নয়। এসব খাবারেই লুকিয়ে আছে অতিরিক্ত লবণ (সোডিয়াম) কিংবা এমন কার্বোহাইড্রেট, যা দ্রুত রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। তিনি বলেন, সকালে এ ধরনের খাবার খেয়ে আপনি নিজের অজান্তেই আপনার ইনসুলিন ও রক্তচাপ বাড়িয়ে ফেলছেন।

এবার জেনে নিন কেন এসব খাবার ক্ষতিকর?

১. লুকানো সোডিয়াম শরীরে পানি ধরে রাখে। সে কারণে রক্তচাপ বাড়িয়ে দেয়।

২. পরিশোধিত কার্বোহাইড্রেট, যা আপনার ইনসুলিন ও স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়।

আর এই দুইয়ের মিশ্রণে দেখা যায়, আপনার শরীরে প্রদাহ সৃষ্টি করে এবং হার্টের ওপর চাপ ফেলে। আর  নিয়মিত এমন খাবার খাওয়া হার্টের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছেন ডা. ভোজরাজ।

এখন জেনে নিন সকালের জন্য উপযুক্ত কোন খাবার?

সকালের উপযুক্ত খাবার নির্বাচন করলেই আপনি সকালে ভালোভাবে দিন শুরু করতে পারবেন। খাবার এমন হওয়া উচিত, যা রক্তে শর্করার ভারসাম্য রাখে। প্রদাহ কমিয়ে দেয়। সেই সঙ্গে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। যেমন— ঘরে তৈরি ওটস বা দুধ-চিড়া, ডিম ও সবজি দিয়ে অমলেট, ফল ও বাদাম বা পানির সঙ্গে একটি লেবু বা সামান্য আদা।

‘হেলদি’ শব্দটা দেখে নয়, উপাদান দেখে খাবার নির্বাচন করুন। অনেক খাবারে ‘হেলদি’ লেখা থাকলেও আসল উপাদান দেখে না খেলে তা হতে পারে আপনার শরীরের জন্য বিপদ। তাই নাশতার সময় আরেকটু সচেতন হোন। দিন শুরু হোক এমন খাবার দিয়ে, যেটা সত্যিই আপনার শরীর ও হার্টকে সুস্থ রাখবে।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি