সকালে খালি পেটে জিরা নাকি মৌরির পানি, কোনটি বেশি উপকারী?
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সকালটা সঠিকভাবে শুরু করলে পুরো দিন ভালো যায়। তেমনি ভুল কিছু খেয়ে সকাল শুরু করলে সারা দিন অস্বস্তি, বিরক্তি চলতেই থাকে। সেই কারণেই বহু বছর ধরে ভারতীয় উপমহাদেশের মানুষদের মধ্যে জিরা ও মৌরির পানি জনপ্রিয় আয়ুর্বেদিক পানীয় হিসেবে জায়গা করে নিয়েছে।
হজমের উন্নতি, মেটাবলিজম বৃদ্ধিতে সাহায্য করা, শরীর ডিটক্স করা, এমনকি ওজন নিয়ন্ত্রণে এই দুই পানীয়ের জুড়ি মেলা ভার।তবে প্রশ্ন হলো, এই দুটির মধ্যে কোনটি সকালের জন্য বেশি উপকারী? আসুন, জেনে নেওয়া যাক জিরা ও মৌরি পানির স্বাস্থ্যগুণ এবং কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো।
জিরা পানি
জিরা অনেক আগে থেকেই আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। রাতে ১ চামচ জিরা পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করলে হজম শক্তি বাড়ে, পেট ফাঁপার সমস্যা কমে এবং শরীরে জমে থাকা টক্সিন বের হয়ে যায়।
জিরা পানির উপকারিতা
- জিরা পানি হজমরস উৎপাদনে সহায়তা করে, ফলে গ্যাস, এসিডিটি ও পেট ফাঁপার সমস্যা কমে।
- শরীরের চর্বি ভাঙার গতি বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
- খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে জিরা পানি।
- জিরা পানি রক্তচাপ কমানোর পাশাপাশি রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সহায়তা করে।
- শরীর থেকে দূষিত পদার্থ বের করে কোষে পুষ্টির শোষণ বাড়ায়।
- মৌরি পানি পেট ঠাণ্ডা রাখে এবং গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণ করে।
- ক্ষুধা দমন করে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
- ডিটক্স করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
- হালকা ইস্ট্রোজেনিক বৈশিষ্ট্য থাকায় পিরিয়ডের সময় পেট ব্যথা কমাতে সাহায্য করে।
- গরমকালে শরীর ঠাণ্ডা রাখতে এটি আদর্শ পানীয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি