৮ মে ২০২৬

সিওয়াইবির বশেমুরবিপ্রবি শাখার নতুন কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সিওয়াইবির বশেমুরবিপ্রবি শাখার নতুন কমিটি গঠন

বশেমুরবিপ্রবি থেকে সংবাদদাতা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জে কার্যরত ‍ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ও তরুণ ভোক্তাদের সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) কমিটি পুনঃগঠন করা হয়েছে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী ও সিওয়াইবি ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক তারিক লিটু (সভাপতি) এবং পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী বিভাষ বাইন (সাধারণ সম্পাদক ) হিসাবে ঘোষণা করে এ কমিটি পুনঃগঠন করা হয়।

সিওয়াইবি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পলাশ মাহমুদ ও সাধারণ সম্পাদক ইমরান শুভ্র'র অনুমোদনক্রমে ৫৩ সদস্য বিশিষ্ট এ পুনঃকমিটি গঠন করা হয়।

আগামী এক বছরের জন্য ঘোষিত এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বশেমুরবিপ্রবির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান শফিকুল ইসলাম স্যার, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ইমরান হোসেন স্যার, বাংলা বিভাগের চেয়ারম্যান মোঃ আব্দর রহমান স্যার, এআইএস বিভাগের সহকারি অধ্যাপক সোলাইমান হোসেন স্যারসহ সিওয়াইবি, বশেমুরবিপ্রবির সাবেক সহ-সভাপতি আরিফ হুসাইন।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি তানবীর খান, কাজী এহসান আহম্মেদ, ফয়সাল শান্ত, রিপন রায়। সহ-সাঃসম্পাদক-মাহমুদ হাসান, শরিফ রাজু।

যুগ্ম সম্পাদক-সোহাগ হোসেন, ফাল্গুনী হিমু সাংগঠনিক সম্পাদক-আহম সোহরুল ইসলাম,আজিজুর নেছা আন্নি, জাহিদা উর্মি। অর্থ সম্পাদক- আহমেদ যুবায়ের। প্রচার সম্পাদক-সিফাত রাকা। অফিস সম্পাদক-সাজেদুল ইসলাম আকাশ। আইন সম্পাদক- তানভীর আহমেদ তালুকদার শিক্ষা সম্পাদক-ফারজানা রুমী কর্মসূচি সম্পাদক-আনাম ইসলাম ভোক্তা প্রশিক্ষণ সম্পাদক-রুহুল ইসলাম সাওন গবেষণা সম্পাদক-রাশেদুল ইসলাম রাশেদ আইসিটি ও তথ্য সম্পাদক-অভিক মজুমদার ছাত্র কল্যাণ-আঃরাজ্জাক সাংস্কৃতিক সম্পাদক-সজিব রানা গণমাধ্যম সম্পাদক-এম আর রহমান সদস্য, রনি কুমার সরকার, রুপন্তী রূপা, শিলা মনি, ফয়সাল হোসেন, বিপল্ব মিস্ত্রী, জাহিদ হাসান, কে এম ইমানুল হাসান, প্রিয়া দেবনাথ, এসএম মানিক, ইফাত সুমি, স্বনার্লী, মাসুম, সিহাব আহমেদ উক্ত কমিটির সকল সদস্যগণ তাদের নিজ নিজ অবস্থান থেকে বিগত কয়েক বছর ধরে ন্যায়নিষ্ঠার ও সফলতার সহিত কাজ করে যাচ্ছেন । বিগত বছরগুলাতে তাদের সফলতার ফলস্বরূপ তারা ক্যাম্পাসের আশেপাশের বিভিন্ন দোকান এবং প্রতিষ্ঠানগুলাতে দ্রব্যমুল্যের উর্ধ্বগতিসহ ভেজাল প্রতিরোধে সক্ষম হন এবং শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে সচেতন করে থাকেন।

ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্রগ্রাম, শাবিপ্রবি, সিকৃবি, হাবিপ্রবি, যবিপ্রবি, বেরোবি, গণবিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি