৭ মে ২০২৬

সিটির  ৯ নং ওয়ার্ডে  গণসংযোগ করেন সাবেক  মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সিটির  ৯ নং ওয়ার্ডে  গণসংযোগ করেন সাবেক  মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু
দিলীপ কুমার দাস ,নিজস্ব প্রতিনিধি: আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতিকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দিন -রাত  নগরীর সর্বত্র  ও ভোটারদের  সাথে বিভিন্ন মতবিনিময় সভা ও গণসংযোগ এবং প্রচার - প্রচারণা অব্যাহত রেখেছেন "টেবিল ঘড়ি" প্রতীকের মসিক মেয়র পদপ্রার্থী ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি  মোঃ ইকরামুল হক টিটু ।
এরই ধারাবাহিকতায় তিনি ২৬ ফেব্রুয়ারী দুপুরের নগরীর কালিবাড়ি রোড,  কালিবাড়ি বাইলেন, মধুবাবু গলি, গণন চৌধুরী বাইলেন, টিক্কাপাড়া, দাসপাড়া সহ ৯ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে প্রচার -প্রচারণা কার্যক্রম চালিয়ে টেবিল ঘড়ি প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন । এ সময় নগরবাসীর  জীবনমান উন্নয়নের জন্য  পরিকল্পিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাই  এবং নগরীর যানজট নিরসনের লক্ষে একটি ট্রাক টার্মিনাল ও তিনটি বাসস্ট্যান্ড স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নের এবং নগরবাসীর  সেবার পরিধি তরান্বিত করার জন্য আধুনিক নতুন নগর ভবন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি।
চলমান উন্নয়ন পরিকল্পনার কাজগুলো  বাস্তবায়নের মাধ্যমে পরিকল্পিত স্মার্ট নগরী গড়তে আগামী ৯ মার্চ টেবিল ঘড়ি প্রতিকে ভোট চেয়েছেন তিনি।  এ সময় উৎসুক জনতা মেয়র প্রার্থী টিটু'র  গণসংযোগে যোগ দেন এবং ঘড়ি প্রতিকে স্লোগান দিয়ে মিছিল করেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি