সিটি নির্বাচনে আমু-তোফায়েল সমন্বয়ক থাকতে পারবেন না : সিইসি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগের পক্ষে আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ নির্বাচন সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
তিনি বলেন- ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এমপিরা ভোট চাইতে পারবেন না। কিন্তু ঘরোয়া পরিবেশে তারা মিটিং করতে পারবেন। ভোট চাওয়া ছাড়া সবকিছু করতে পারবেন তারা।
শনিবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি। এসময় তিনি এসব মন্তব্য করেন। তবে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তোফায়েল আহমেদ বলেছেন- ইসি’র এই আইন স্ববিরোধী।
তিনি জানান- অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ সর্বাত্মক সহযোগিতা করবে। ইভিএমে ভোট হবে কিনা সেটা নির্বাচন কমিশনের বিষয় বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি