৪ মে ২০২৬

সিটি এলাকায় ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার প্রস্তুতি চলছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সিটি এলাকায় ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার প্রস্তুতি চলছে

বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে নয়, শুধু সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের অধিক বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার(৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের বেশি তাদেরকে একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সেটাও যে কোনো জায়গায় দেওয়া যাবে না। আরও কিছু কারিগরি সহায়তার বিষয় রয়েছে। হয়তো শুধুমাত্র, সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের সেই টিকা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, টিকা কখন ও কীভাবে দেয়া শুরু করতে পারবো, তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথাবার্তা চলছে।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি