৫ মে ২০২৬

শিশুকে বলৎকারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিশুকে বলৎকারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় এক শিশুকে বলৎকারের অভিযোগে তমিজ উদ্দীন (৫৭) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে তমিজ উদ্দীনকে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া তমিজ উদ্দীনের বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ভুতিপুর এলাকায়। মামলার এজাহার সূত্রে জানা যায়, বলৎকারের শিকার ওই শিশুর বাবা রোববার (০৫ সেপ্টেম্বর) রাতে তার ছেলেকে ক্যাডেট স্কুলে ভর্তির বিষয় নিয়ে পঞ্চগড় রাজনগড় এলাকার তমিজ উদ্দীন নামে এক ব্যাক্তির সাথে কথাবার্তা বলেন। পরে তমিজ উদ্দীন জানান, তার দুই মেয়ে ও এক ছেলে ক্যাডেট কলেজে পড়ালেখা করে চাকুরী করছে। তিনিও সেনাবাহিনীতে চাকুরী করেছেন। পরে তমিজ উদ্দীন ওই শিশুটিকে দেখতে চান। পরে শিশুটির বাবা পঞ্চগড়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে শিশুটিকে নিয়ে এসে তমিজ উদ্দীনকে দেখালে তিনি জানান, শিশুটির শারিরিক অবস্থা বেশ ভালো। এ অবস্থায় তাকে ক্যাডেট স্কুলে ভর্তি করানো যাবেনা। তিনি শিশুটির বাবাকে আরো জানান, তাকে ভর্তি করাতে হলে ব্যায়াম করাতে হবে। তিনি শিশুটিকে তাদের বাসায় নিয়ে গিয়ে ব্যায়াম শিখিয়ে দিবেন। শিশুটির মা বাসায় না থাকায় তমিজ উদ্দীনকে নিজ বাসায় নিয়ে যেতে দিতে রাজি হয়নি শিশুটির বাবা। তিনি এ বিষয়ে শিশুটির বাবাকে জানান, আজকেই শিশুটিকে দেখে যেতে হবে। পরে তমিজ উদ্দীন শিশুটিকে নিয়ে তাদের বাসায় যান। রাতে শিশুটির মা বাবার বাড়ি থেকে ফিরে শিশুর কান্নাকাটি করতে দেখলে শিশুটির কাছে কান্নার কারণ জানতে চান। পরে শিশুটি তার মাকে বিস্তারিত খুলে বলে। শিশুটির মা তার স্বামীকে বিস্তারিত জানালে তাৎক্ষনিক শিশুটিকে নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে শিশুটির বাবা জানান,তমিজ উদ্দীন নামের ওই ব্যাক্তির সাথে আমার অনেকদিনের পরিচয়। তার সাথে আমার ছেলেকে ক্যাডেট স্কুলে ভর্তি নিয়ে কথা বলি। পরে তিনি ব্যায়াম শেখানোর কথা বলে আমার ছেলেকে নিয়ে আমাদের বাসায় যান। বাড়িতে আমার স্ত্রী ছিলো না। তমিজউদ্দীন জোরপূর্বক আমার ছেলেকে বলৎকার করেন। রাতে শিশুটি কান্না করে তার মাকে বিস্তারিত খুলে বলে। এ ঘটনায় বলৎকারের শিকার ওই শিশুর বাবা রোববার রাতেই তমিজউদ্দীনকে আসামী করে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, শিশুটির বাবা রাতে বলৎকারের অভিযোগে তমিজউদ্দীনে নামে এক ব্যাক্তিকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। আমরা আসামীকে গ্রেফতার করেছি। এবং আজ দুপুরে তাকে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি