৬ মে ২০২৬

শিশুদের ওপর ফাইজারের ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শিশুদের ওপর ফাইজারের ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ
বাংলাপ্রেস ডেস্ক: করোনার সংক্রমণ রোধে ১২ বছরের কম বয়সী শিশুদের ওপর পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে ফাইজার। ফাইজারের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। রয়টার্স বলছে শিশুদের ওপর স্বল্পমাত্রার ভ্যাকসিনের একটি ডোজ ব্যবহার করা হবে। গবেষণার এই পর্যায়ে ফিনল্যান্ড, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাষ্ট্রের ৯০টির বেশি ক্লিনিকে সাড়ে চার হাজার শিশুকে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন দেওয়া হবে। এই পরীক্ষার প্রথম পর্যায়ে ১৪৪ জন শিশুর ওপর দুই ডোজ ভ্যাকসিন প্রয়োগের পর ফলাফলের ভিত্তিতে ফাইজার জানায় ৫ থেকে ১১ বছর বয়সীদের ওপর তারা ১০ মাইক্রোগ্রামের ডোজ এবং ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুর ওপর তিন মাইক্রোগ্রামের ডোজ প্রয়োগ করবে। ৫ থেকে ১১ বছরের শিশুর ওপর টিকা প্রয়োগের ফলাফল সেপ্টেম্বর নাগাদ জানতে পারবে বলে ফাইজার আশা করছে এবং এরপর নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কাছে এই টিকা শিশুদের ওপর প্রয়োগের জরুরি অনুমোদনের জন্য আবেদন করবে। এছাড়া ছয় মাস থেকে দুই বছরের শিশুদের টিকা প্রয়োগের ফলাফল অক্টোবর বা নবেম্বরে পাওয়া যাবে জানিয়েছে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি