৬ মে ২০২৬

সিরিয়ায় বিমান হামলার নির্দেশ দিলেন বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সিরিয়ায় বিমান হামলার নির্দেশ দিলেন বাইডেন

বাংলাপ্রেস ডেস্ক: প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের এক মাসের মাথায় সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। যাতে প্রাণ গেছে কমপক্ষে ১৭ জনের।

পেন্টাগনের বিবৃতি অনুসারে, নতুন অভিযানের নির্দেশ দিয়েছিলেন কমান্ডার ইন চিফ বা খোদ প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলে চালানো হামলার পরিসর ছিলো খুবই সীমিত।

পেন্টাগন মুখপাত্র জন কিরবি জানান, ইরাকে মার্কিন সেনাদের ওপর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই এ পদক্ষেপ। সংঘাতপীড়িত সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি যেনো নতুনভাবে অবনতি না হয় তাও লক্ষ্য রাখা হচ্ছে। ইরাক-সিরিয়ার সীমান্ত এলাকায় ওই ঘাঁটিগুলো ব্যবহার করতো ইরানি যোদ্ধারা।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, “এ অভিযান পরিচালনার পরামর্শ আমারই ছিল। শিয়া মিলিশিয়াদের স্থাপনা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল এবং তাতে আঘাত করতে সক্ষমও হয়েছি আমরা। এজন্য ইরাক সরকারকে বোঝাতে হয়েছে আমাদের। প্রচুর গোয়েন্দা তথ্যও সংগ্রহ করতে হয়েছে।”

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি