১০ সেপ্টেম্বর ২০২৬

সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে যুদ্ধের অবশিষ্ট অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন।

বুধবার উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ আল-নিমরা এলাকায় বিস্ফোরণটি ঘটে। সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, বিস্ফোরণের পর গুদামটিতে আগুন ধরে যায় এবং কয়েক ঘণ্টা ধরে সেখান থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন নেভাতে গিয়ে পরপর আরো কয়েকটি বিস্ফোরণ ঘটায় উদ্ধার ও দমকলকর্মীদের কাজ ব্যাহত হয়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছেন।

এদিকে বিস্ফোরণের পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে অভিযান চালানো হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংস হওয়া গুদামটিতে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময়ের অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করা হতো।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি