সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত ২২ বিদ্রোহী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস অনলাইন : সিরিয়ার ইদলিব প্রদেশের কাছে অস্ত্রবিরতি পালন করা জোনে রাতে সরকারি বাহিনীর হামলায় ২২ বিদ্রোহী নিহত হয়েছে। এ জোনে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। মঙ্গলবার পর্যবেক্ষণ গ্রুপ একথা জানায়। খবর এএফপি/বাসস
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, ইদলিব প্রদেশের পার্শ্ববর্তী হামা প্রদেশের উত্তরে প্রত্যন্ত এলাকায় বিদ্রোহীদের একটি ঘাঁটি সরকারি সৈন্যরা দখল করে নেয়ার সময় সেখানে যুদ্ধ বেঁধে যায়। এতে ওই ২২ বিদ্রোহী নিহত হয়। প্রদেশটি জাইশ আল-ইজ্জা গ্রুপ নিয়ন্ত্রণ করে
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি