৪ মে ২০২৬

সিরিয়ায় মার্কিন নেতৃত্বে বিমান হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সিরিয়ায় মার্কিন নেতৃত্বে বিমান হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত

ফাইল ছবি

বাংলাপ্রেস অনলাইন: সিরিয়ার পূর্বাঞ্চলীয় দিয়ার আল-জউর প্রদেশে শুক্রবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলায় কমপক্ষে ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর জানায়। খবর সিনহুয়া/বাসস।

সূত্র মতে, দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ার আল-জউর প্রদেশের হাজিন শহর লক্ষ্যকরে এ বিমান হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এরআগে, ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় মার্কিন নেতৃত্বে বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের কথা জানানো হয়েছিল।

উল্লেখ্য, ইরাকের সীমান্তবর্তী ইউফ্রেতিস নদীর পূর্ব তীরে থাকা আইএস জঙ্গিদের পরাজিত করতে যুক্তরাষ্ট্র কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে সহযোগিতা করে আসছে। গত ১০ সেপ্টেম্বরের পর কুর্দি গ্রুপ এ এলাকায় তাদের অভিযান জোরদার করেছে। এদিকে তেল সমৃদ্ধ এ এলাকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অভিযান চালানোর উদ্দেশ্য নিয়ে অনেক দিন ধরে প্রশ্ন তুলেছে সিরীয় সরকার।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি