৪ মে ২০২৬

সিরিয়ায় গণকবরে দেড় হাজারেরও বেশি লাশের সন্ধান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সিরিয়ায় গণকবরে দেড় হাজারেরও বেশি লাশের সন্ধান

বাংলাপ্রেস অনলাইন : সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে নতুন আবিস্কৃত গণকবরে দেড় হাজারেরও বেশি বেসামরিক লোকের লাশের সন্ধান পাওয়া গেছে। সরকারপন্থী আল ওয়াতান পত্রিকা বুধবার এ খবর জানিয়েছে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, এসব লাশ বেসামরিক নাগরিকের যারা রাকায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত হয়েছে। পত্রিকাটি আরো বলছে, রাকার বিভিন্ন গণকবর থেকে চার হাজার বেসামরিক লোকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনই নতুন লাশ পাওয়া যাচ্ছে।

রাকা ২০১৭ সালে ইসলামী জঙ্গি সংগঠন আইএসের কার্যত রাজধানী ছিল। রাকা দখলে নিতে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-কে সহায়তা করে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি