সিরিয়ায় বিস্ফোরণে ৩ জনের মর্মান্তিক মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৬ জন।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে আইন আল-কাসাব গ্রামে এ বিস্ফোরণ ঘটে।
নিহতদের মধ্যে ওই বাড়ির কর্তা, তার স্ত্রী ও তার ভাই ছিলেন। আহতদের মধ্যে ওই দম্পতির কয়েকজন সন্তানও রয়েছে।
সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, হতাহতদের সংখ্যা প্রাথমিক। পরে তা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাছ ধরার কাজে ব্যবহৃত বিস্ফোরক উপকরণ বাড়িটির ভেতরে মজুত করে রাখা হয়েছিল। সেগুলো থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি