৪ মে ২০২৬

সিরিয়ায় আইএস-এর পাল্টা হামলায় নিহত ৪৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সিরিয়ায় আইএস-এর পাল্টা হামলায় নিহত ৪৭

বাংলাপ্রেস ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর পাল্টা হামলায় দুই দিনে অন্তত ৪৭ মার্কিন সমর্থিত যোদ্ধা নিহত হয়েছে। শনিবার একটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে।খবর বার্তা সংস্থা এএফপি/বাসস

মার্কিন নেতৃত্বাধীন জোট সমর্থিত কুর্দিদের সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ইরাকী সীমান্তবর্তী দিয়ের এজোর প্রদেশ থেকে জিহাদিদের বিতাড়িত করতে লড়াই চালিয়ে যাচ্ছে।ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার জিহাদিরা তিনটি পৃথক হামলা চালিয়েছে।পর্যবেক্ষণকারী সংস্থাটি আরো জানায়, আল-বাহরা, গরাঞ্জি ও আল-তানাক তেলক্ষেত্রের কাছের একটি গ্রামে এ পাল্টা হামলা চালানো হয়।

এসডিএফ মুখপাত্র মুস্তাফা বালি এই তিনটি স্থানে আইএস-এর ‘উপর্যুপরি হামলার’ সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, দিনভর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কুর্দি নেতৃত্বাধীন স্থল বাহিনী জোটের বিমান বাহিনীর সহায়তা পেয়েছে।পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, এই লড়াইয়ে শুধু শনিবারেই ২৯ এসডিএফ যোদ্ধা নিহত হয়। গত দুই দিনে অন্তত ৪৭ যোদ্ধা প্রাণ হারিয়েছে।সংস্থাটি আরো জানায়, এই লড়াইয়ে ৩৯ আইএস জিহাদি নিহত হয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি