৪ মে ২০২৬

সিরিয়ার যেকোনো মুহূর্তে অভিযান : এরদোগান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সিরিয়ার যেকোনো মুহূর্তে অভিযান : এরদোগান

বাংলাপ্রেস, ঢাকা : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে ‘যেকোনো মুহূর্তে’ নতুন করে অভিযান শুরু করতে পারে। সোমবার তিনি তুরস্কের মধ্যাঞ্চলীয় ‘কোনিয়া’ প্রদেশে বক্তব্য রাখতে গিয়ে এই প্রস্তুতির কথা জানান।

তিনি বলেন, ফোরাত নদীর পূর্ব তীরে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী- ওয়াইপিজি নিয়ন্ত্রিত এলাকায় এ অভিযান চালানো হবে। ওয়াইপিজিকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র বর্ধিত সংস্করণ ও একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে তুরস্ক। তুরস্কের অভ্যন্তরে কুর্দিদের জন্য একটি স্বায়ত্বশাসিত অঞ্চলে গঠনের লক্ষ্যে ১৯৮৪ সাল থেকে আঙ্কারার বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছে পিকেকে।

বিপি/ শাকিলা

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি