৪ মে ২০২৬

সিরিয়ার দক্ষিণাঞ্চলে আইএস-এর হামলায় ২৫০ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সিরিয়ার দক্ষিণাঞ্চলে আইএস-এর হামলায় ২৫০ জন নিহত

বাংলাপ্রেস অনলাইন: সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) এর আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে ২৫০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি সাধারণ নাগরিক। বৃহস্পতিবার একটি পর্যবেক্ষক গ্রুপ এ কথা জানায়। খবর এএফপি/ বাসস

বুধবার অনেকাংশে সরকারের নিয়ন্ত্রণে থাকা সোয়েদা প্রদেশে আইএস হামলা চালায়। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক দল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় দিন থেকে রাত পর্যন্ত ধীরে ধীরে নিহতের সংখ্যা বাড়তে থাকে।পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আবদেল রহমান জানান, আইএস এর হামলায় নিহত ২৪৬ জনের মধ্যে ১৩৫ জন সাধারণ নাগরিক।

সোয়েদা শহরে তিনটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলা শুরু হয়, এর পর উত্তর ও পূর্ব দিকের গ্রামগুলোতে বিস্ফোরণ ও গুলি চালিয়ে হামলা করা হয়। পরবর্তীতে প্রদেশের রাজধানীতে চতুর্থ বোমা হামলাটি চালানো হয়।পর্যবেক্ষকরা জানায়, আইএস দাবি করেছে হামলায় তাদের ৪৫ জন যোদ্ধা নিহত হয়েছে।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি