৪ মে ২০২৬

সিরিয়ার আফরিনে তুর্কিপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত ২৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সিরিয়ার আফরিনে তুর্কিপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত ২৫

বাংলাপ্রেস অনলাইন: সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন শহরে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছে। তুর্কি সৈন্য ও তাদের সমর্থিত বিদ্রোহী গ্রুপগুলো দুই মাস ধরে ব্যাপক অভিযান চালিয়ে গত মার্চ মাসে কুর্দি বাহিনীর কাছ থেকে আফরিন দখল করে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, শনিবার কয়েকটি জেলায় দুই পক্ষের মধ্যে লড়াইয়ে ২৫ জন প্রাণ হারিয়েছে। খবর এএফপি/বাসস।

পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দুল রহমান বলেন, ‘বিদ্রোহীদের আফরিন দখলে পর থেকে এই প্রথম সেখানে বড় ধরনের লড়াই হলো। তিনি আরো বলেন, ‘এই সংঘর্ষের ফলে সেখানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রামি বলেন, ‘তুরস্কের ট্যাঙ্কগুলো নগরীর রাস্তায় টহল দিচ্ছে। সংস্থা জানায়, এ শহরে মোতায়েন করা তুর্কি সৈন্যরা সেখানে রক্তপাত এড়াতে শনিবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করেছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি