৫ মে ২০২৬

সিরীয়ায় সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে সংঘর্ষ, হতাহত ১৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
সিরীয়ায় সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে সংঘর্ষ, হতাহত ১৩

বাংলাপ্রেস ডেস্ক:  সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১১ জন।সোমবার (২২ ডিসেম্বর) শেইখান ও লায়রমুন গোলচত্বর এলাকায় এ সংঘর্ষ হয় বলে  জানিয়েছে এক মেডিকেল সূত্র।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সংঘর্ষের সময় গোলাগুলির মধ্যে বহু পরিবার ও স্থানীয় শ্রমিক এলাকা ছেড়ে পালিয়ে যায়।  সংঘর্ষের সময় ভারি মেশিনগান ও মর্টার শেলের ব্যবহার হয়েছে এবং অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে। সিরিয়ান সিভিল ডিফেন্সের মতে, এসডিএফের গুলিতে তাদের দুজন উদ্ধারকর্মী আহত হন। পাশাপাশি শেইখান গোলচত্বরে এসডিএফের গুলিতে আহত হয়েছেন দুই শিশুও।

এসডিএফকে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার দুজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজন সেনা সদস্য। 

বিবৃতিতে বলা হয়, আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়াহ এলাকায় মোতায়েনকৃত যৌথ চেকপোস্টে দায়িত্ব পালনরত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় এসডিএফ বাহিনী। তবে এসডিএফ বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকেই দায়ী করেছে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সোমবার গভীর রাতে উভয় পক্ষ গোলাবর্ষণ বন্ধে সম্মত হয়। সানা জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সিরীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ হামলা বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে এসডিএফও জানায়, তাদের বাহিনীকে পালটা জবাব বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংঘর্ষ এমন এক সময়, যখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্ক সফরে সিরীয় কর্মকর্তাদের সঙ্গে এসডিএফকে নতুন সিরীয় সেনাবাহিনীতে একীভূত করার বিষয়ে আলোচনা করছিলেন। গত মার্চে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এসডিএফকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার একটি চুক্তিতে স্বাক্ষর করলেও বাস্তবায়ন প্রক্রিয়া এখনো অগ্রগতি পায়নি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সিরিয়া ও তুরস্কের উচ্চপর্যায়ের এই বৈঠকই সোমবারের সংঘর্ষের ‘অনুঘটক’ ছিল। এর আগে দামেস্ক প্রস্তাব দিয়েছিল, প্রায় ৫০ হাজার এসডিএফ যোদ্ধাকে তিনটি ডিভিশনে একীভূত করা হবে, তবে তুরস্ক এ প্রস্তাবের বিরোধিতা করে এসডিএফের বিদ্যমান কমান্ড কাঠামো ভেঙে দেওয়ার দাবি জানায়।

২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্র-সমর্থিত এসডিএফ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে। বিশ্লেষকদের মতে, এসডিএফকে সিরীয় বাহিনীতে একীভূত করার প্রশ্নটি বর্তমানে সিরিয়ার জাতীয় ঐক্যের জন্য সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি। তুরস্ক এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবেও বিবেচনা করে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি